Country

1 hour ago

Kiren Rijiju: সমগ্র দেশের নারীরা এখন ভীষণ ক্ষুব্ধ, কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ২০ এপ্রিল : মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় বিরোধীদের তীব্র সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, সমগ্র দেশের নারীরা এখন ভীষণ ক্ষুব্ধ। রিজিজু সোমবার বলেন, "এই বিষয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অথবা কংগ্রেস যা বলছে, তাতে বিভ্রান্ত হওয়া উচিত নয়। অহেতুক তর্কে জড়ানোর কোনও প্রয়োজন নেই। সহজভাবে ভাবুন, এটি ছিল নারীদের জন্য সংরক্ষণের একটি বিল, এবং কংগ্রেস ও তাদের মিত্ররা এটিকে সমর্থন করেনি। এখন তাঁরা অজুহাত দেখাচ্ছে। সারা দেশের নারীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং ভয়ে তাঁরা এখন নানা অজুহাত দিচ্ছেন, এটি এমন কোনও বিষয় নয় যা নিয়ে অজুহাত দেখানো যায়।"

রিজিজু আরও বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব তা এখনই প্রকাশ করতে পারছি না, তবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। তবে, যে দল এই বিলের বিরোধিতা ও বাধা দিয়েছে, তাদের অবশ্যই পরিণতির মুখোমুখি হতে হবে। নারী সংরক্ষণ বিলটি পরাজিত হয়েছে এবং এর জন্য দায়ীদের শাস্তি হওয়া উচিত, নাকি নয়?"

You might also like!