Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

1 month ago

Celebrity Birthday Love: “অরিজিৎকে ভালোবাসি, তবু বিয়ে নীলাঞ্জনকেই”—মজার স্বীকারোক্তি ঘিরে ফের চর্চায় ইমন চক্রবর্তী, বরের জন্মদিনে ভালোবাসাময় পোস্ট

Iman Chakraborty and Nilanjan Ghosh
Iman Chakraborty and Nilanjan Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত সাফল্য—সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ইমন চক্রবর্তী। সম্প্রতি স্বামী নীলাঞ্জন ঘোষ-এর জন্মদিনে তাঁর একটি আন্তরিক পোস্ট আবারও নজর কাড়ল অনুরাগীদের। ঘরোয়া পরিবেশেই মধ্যরাতে জন্মদিন উদযাপন করেন নীলাঞ্জন। কেক কাটার মুহূর্তে পাশে ছিলেন ইমন—খোলা চুল, সাদামাটা লুকে স্বাভাবিক সৌন্দর্যে ধরা দেন গায়িকা। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাপি বার্থডে আমার ভালোবাসা, সারাজীবন তোমাকেই চাই।” সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট।

প্রসঙ্গত, ২০২১ সালে ভালোবেসে বিয়ে করেন ইমন ও নীলাঞ্জন। দেখতে দেখতে চার বছরের দাম্পত্য জীবন পেরিয়ে গিয়েছেন তারা। শুরুটা অবশ্য খুব মসৃণ ছিল না—প্রথম ডেটে নীলাঞ্জনকে নাকি একেবারেই পছন্দ হয়নি ইমনের। বড্ড আঁতেল লেগেছিল কথাবার্তা! যদিও কোথাও নিশ্চয়ই মনের মধ্যে জায়গা করে নিয়েছিল ‘আঁতেল’ ছেলেটা! তাই তো সাত পাকে বাঁধা পড়া, আর এখন চুটিয়ে সংসার।


এদিকে, এক পুরনো সাক্ষাৎকারে ইমনের একটি মন্তব্য ফের সামনে এসেছে। তিনি মজার ছলে জানিয়েছিলেন, ‘জানি না প্রকাশ্যে আমার একথা বলা ঠিক হবে কিনা, তাও বলি। আমি সবসময় বাবাকে বলতাম, বিয়ে করলে অরিজিতের মতো মানুষকেই করব। ওই মানুষটাকে আমি ভালোবাসি। নীলাঞ্জনের সঙ্গেও যখন আমার বিয়ে হয়, তখনও স্পষ্ট বলে দিয়েছিলাম, আমি ভালোবাসি অরিজিৎকে তবে বিয়ে করছি তোমায়।’ যদিও এই কথাকে নিছকই ছেলেমানুষি হিসেবে নিয়েছেন নীলাঞ্জন।

গানের জগতে সাফল্যের শিখরে থাকা ইমন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তাঁর কণ্ঠে একাধিক জনপ্রিয় গান ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে শ্রোতাদের মনে। পাশাপাশি ব্যক্তিগত জীবন, সম্পর্ক কিংবা সামাজিক মাধ্যমে নানা বিতর্ক—সব মিলিয়ে তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে ২০২৬ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত হয়েছেন ইমন। এর আগে ২০২২ সালে পেয়েছিলেন ‘বঙ্গভূষণ’ সম্মানও। সব মিলিয়ে, সাফল্য ও সমালোচনার মাঝেই নিজের মতো করেই জীবন উপভোগ করছেন সুপরিচিত এই গায়িকা।


You might also like!