
মুম্বই, ১৪ সেপ্টেম্বর : অবশেষে প্রকাশ্যে এলো অভিনেত্রী নয়নতারার বহু প্রতীক্ষিত ছবি 'মহাশক্তি'-র টিজার । সুন্দর সি পরিচালিত এই ছবিতে নয়নতারাকে আবারও তাঁর জনপ্রিয় চরিত্র 'মুকুতি আম্মান' রূপে দেখতে পাবেন দর্শক। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত 'মুকুতি আম্মান' ছবিতে তাঁর এই চরিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। টিজারে দুর্দান্ত দৃশ্যপট, চোখধাঁধানো সেট এবং রহস্যময় এক আবহ ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে নভেম্বরে। হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় দেখা যাবে ছবিটি । উত্তর ভারতে ছবিটি পরিবেশনার দায়িত্ব সামলাবে এএ ফিল্মস ।
ছবিটি প্রযোজনা করেছেন ড. ঈশ্বরী কে. গণেশ। এটি ওয়েলস ফিল্ম ইন্টারন্যাশনাল, অবনী মিডিয়া, আইভিওয়াই এন্টারটেইনমেন্ট এবং রাউডি পিকচার্স-এর ব্যানারে যৌথভাবে তৈরি হয়েছে ছবিটি । ছবিতে নয়নতারা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রেজিনা কাসান্দ্রা, যোগী বাবু এবং উর্বশীকে।
