Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 month ago

I-T raids Debasish Kumar: দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি

TMC heavyweight candidate Debasish Kumar
TMC heavyweight candidate Debasish Kumar

 

কলকাতা, ১৭ এপ্রিল : তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। শুক্রবার ভোর থেকে তাঁর বাড়ি ও কার্যালয়ে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে দেবাশিস কুমারের দুটি ঠিকানা। ভোটের মুখে এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি তৃণমূলের।

জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর দফতরের কর্তারা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছন তৃণমূলের সমর্থকরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ে থাকা নথিপত্র ঘাঁটছেন আয়কর দফতরের আধিকারিকরা।

You might also like!