Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Gosaba Firing Incident: ভোটের আগেই গোসাবায় চলল গুলি, জখম এক তৃণমূল কর্মী

Firing Incident at South 24 Parganas's Gosaba Region
Firing Incident at South 24 Parganas's Gosaba Region

 

গোসাবা, ২০ এপ্রিল : ভোটের আগেই অশান্ত দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। গুলিতে জখম হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা রাজা গাজী বলেছেন, "আমাদের দলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।" এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে।

রবিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। স্থানীয় সূত্রে খবর, গতকাল দলীয় একটি মিটিং সেরে দিব্যেন্দু মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর ডান উরুতে লাগে। সঙ্গে সঙ্গে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে দিব্যেন্দুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

You might also like!