Country

2 hours ago

Punjab railway track blast: পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা, তদন্তে পুলিশ

Railway track blast near Patiala
Railway track blast near Patiala

 

পাটিয়ালা, ২৮ এপ্রিল : পঞ্জাবের পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করলো দুষ্কৃতীরা। সোমবার রাতে পাটিয়ালার রাজপুরা শহরে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটানোর চেষ্টাকারী দুষ্কৃতী এই কাজ করতে গিয়ে মারা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পাটিয়ালার এসএসপি বরুণ শর্মা বলেন, "সোমবার রাতে শম্ভু-হরিয়ানা সীমান্তে রেললাইনে স্বল্প-তীব্রতার বিস্ফোরণের খবর পায় পাটিয়ালা পুলিশ। আমি, ডিআইজি পাটিয়ালা রেঞ্জ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখি। আমরা জানতে পারি, এটি স্বল্প-তীব্রতার বিস্ফোরণ ছিল না, বরং বিস্ফোরণ ঘটানোর একটি প্রচেষ্টা ছিল। বিস্ফোরণ ঘটানোর চেষ্টাকারী দুষ্কৃতী এই কাজ করতে গিয়ে মারা যায়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য কোনও হতাহতের ঘটনা অথবা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থল থেকে একটি সিম কার্ড-সহ সমস্ত বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছি এবং একটি প্রযুক্তিগত তদন্ত শুরু করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই এই পুরো ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে পারব। জিআরপি, আরপিএফ এবং অন্যান্য সংস্থাগুলোকে এই তদন্তে যুক্ত করা হচ্ছে এবং তদন্ত চলছে।

You might also like!