
গ্যাংটক, ২৮ এপ্রিল : গ্যাংটকে ফুটবল খেলায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিম সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যাংটকে একদল তরুণের সঙ্গে ফুটবল খেলায় যোগ দেন। তিনি এক্স মাধ্যমে জানান, "গ্যাংটকে এই মনোরম সকালে আমার তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার চেয়ে ভালো আর কিছু নেই!" গ্যাংটকের ফুটবল ময়দানে এক আনন্দময় মুহূর্ত উপভোগ করেন প্রধানমন্ত্রী মোদী। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলে তরুণ খেলোয়াড়রাও খুশি প্রকাশ করে। সকলের চোখে-মুখে এক অন্যরকমের আনন্দ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী এদিন সকালে গ্যাংটকের স্বর্ণজয়ন্তী মৈত্রী মঞ্জরি পার্কের অর্কিডারিয়াম পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সিকিমের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।
Clearly, an energising football session with these youngsters! pic.twitter.com/Xc99oCylqt
— Narendra Modi (@narendramodi) April 28, 2026
