West Bengal

1 hour ago

Birbaha Pilot Car Accident: বীরবাহার পাইলটকার দুর্ঘটনার কবলে, আহত এসআই-সহ দু'জন

Birbaha Hansda pilot car accident
Birbaha Hansda pilot car accident

 

হাওড়া, ২৫ এপ্রিল : দুর্ঘটনার কবলে পড়ল বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার পাইলটকার। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ১২ টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে, ১৬ নম্বর জাতীয় সড়কে। বীরবাহার গাড়ি কলকাতার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেইনারে পিছনে ধাক্কা মারলে পুলিশের পাইলট গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় একজন এসআই ও একজন কনস্টেবল। তাদের আশঙ্কজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সূত্রের খবর, বীরবাহা হাঁসদা মেদিনীপুরের দিক থেকে কলকাতা যাচ্ছিলেন নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যোগদান করতে। তাঁর গাড়িটিকে ঘিরে নিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। সেই গাড়িই বীরশিবপুর ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মন্ত্রীর গাড়ির কিছু ক্ষতি হয়নি। রাতেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

You might also like!