
নয়াদিল্লি, ২২ এপ্রিল : ভারত কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার বার্ষিকীতে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "গত বছর এই দিনে ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত নিরীহদের স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা যাবে না। এই শোক কাটিয়ে ওঠার সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতিও আমার সমবেদনা রইল। দেশ হিসেবে আমরা শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। সন্ত্রাসীদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।"
জম্মু কাশ্মীরে পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার বুধবার প্রথম বার্ষিকী। গতবছর এই দিনেই পহেলগাঁও-এ এক স্থানীয় বাসিন্দা এবং ২৫ জন পর্যটককে হত্যা করে সন্ত্রাসবাদীরা। নারকীয় এই ঘটনা, সমগ্র দেশকে কাঁপিয়ে দিয়েছিল। ভারতীয় সেনা সমাজ মাধ্যমে ঘটনার ষড়যন্ত্রকারীদের কড়া বার্তা দিয়ে জানিয়েছে, মানবিকতার সীমা লঙ্ঘিত হলে তার জবাবও হবে অত্যন্ত সুনির্দিষ্ট।
Remembering the innocent lives lost in the gruesome Pahalgam terror attack on this day last year. They will never be forgotten. My thoughts are also with the bereaved families as they cope with this loss.
— Narendra Modi (@narendramodi) April 22, 2026
As a nation, we stand united in grief and resolve. India will never bow to…
