Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

5 months ago

Rajnath on Pahalgam attack anniversary: ভারতের প্রতিক্রিয়া এখন দৃঢ়, সিদ্ধান্তমূলক ও অবিচল, রাজনাথ সিং

Defence Minister Rajnath Singh
Defence Minister Rajnath Singh

 

নয়াদিল্লি, ২২ এপ্রিল : পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার বার্ষিকীতে সন্ত্রাসবাদীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্টভাবে জানালেন, ভারত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ্য করেছে, কিন্তু এখন আমাদের প্রতিক্রিয়া দৃঢ়, সিদ্ধান্তমূলক এবং অবিচল।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার এক্স মাধ্যমে জানান, "২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় যে নিরীহ মানুষরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণ করছি এবং তাঁদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমরা তাঁদের প্রিয়জন ও পরিবারের চিরস্থায়ী যন্ত্রণার অংশীদার। আমাদের দেশের উপর যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা আমরা কখনও ভুলব না। ভারত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ্য করেছে, কিন্তু এখন আমাদের প্রতিক্রিয়া দৃঢ়, সিদ্ধান্তমূলক এবং অবিচল। দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের জনগণের ক্ষতি করার বা আমাদের ঐক্য নষ্ট করার যে কোনও প্রচেষ্টাকে শক্তি ও স্পষ্টতার সঙ্গে মোকাবিলা করা হবে।"

You might also like!