Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Higher Secondary: ফল প্রকাশে দেরি—উচ্চ মাধ্যমিকের রেজ়াল্ট আসতে লাগবে ৮৫ দিন

Dates for the publication of Higher Secondary results announced in Parliament.
Dates for the publication of Higher Secondary results announced in Parliament.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৪ মে, বৃহস্পতিবার। বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এগজ়ামিনেশন। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেছিল ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি।

হায়ার সেকেন্ডারি কাউন্সিল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ১৪ মে সকাল সাড়ে ১০টায় প্রকাশ করা হবে। ওই দিন সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফলের ঘোষণা করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরীক্ষার্থীরা ১১টা থেকে নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পাবে। পরে স্কুল থেকে মার্কশিটও সংগ্রহও করতে পারবেন পরীক্ষার্থীরা। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী দিনে জানিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

যে সমস্ত ওয়েবসাইটে গিয়ে রেজ়াল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা : https://result.wb.gov.in , http://wbresults.nic.in, http://www.results.shiksha 

এই সব ওয়েবসাইটে নির্দিষ্ট পেজে গিয়ে উচ্চমাধ্যমিকের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই রেজাল্ট দেখা যাবে।দিন কয়েক আগেই উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছিলেন, দ্রুততার সঙ্গে খাতা দেখার কাজ চলছে। প্রতি বছর যে ধারা মেনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়, এ বছরও তা বজায় রাখার কথা জানিয়েছিলেন তিনি। এ বছরেও মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৮ মে।

You might also like!