Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

West Bengal Assembly Election: প্রথম দফার মুখে হতাশা—ট্রাইব্যুনালের রায়ে তালিকায় জায়গা পেলেন শুধু ১৩৯ ভোটার

Supreme Court
Supreme Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বড়সড় ফারাক উঠে এল ট্রাইব্যুনালের রায়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, মোট প্রায় ৬৫০টি মামলার নিষ্পত্তি হলেও তার মধ্যে মাত্র ১৩৯ জনের নামই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, বিপুল সংখ্যক—প্রায় ৫১১ জনের নাম বাদই থেকে গেল। এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, আপিল প্রক্রিয়ার কার্যকারিতা ও যাচাই-বাছাইয়ের মানদণ্ড নিয়ে। যদিও অন্তর্ভুক্ত হওয়া এই ১৩৯ জন ভোটার প্রথম দফাতেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবুও বৃহত্তর সংখ্যক আবেদন খারিজ হওয়ায় ভোটার তালিকার স্বচ্ছতা ও অন্তর্ভুক্তির প্রশ্ন নতুন করে সামনে এসেছে। সংশোধিত হিসেবে প্রথম দফার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০।

ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি ভোটারদের তালিকা প্রকাশ করে কমিশন। বুথভিত্তিক তালিকা প্রকাশ করেছে কমিশন। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর নাম ওঠা ও বাদ যাওয়ার মোট দু’টি তালিকা প্রকাশ করেছে কমিশন। ওয়েবসাইটে গিয়ে যুক্ত অথবা বাদ যাওয়ার তালিকার একটি বেছে নিয়ে বিধানসভা ও বুথ নম্বর সিলেক্ট করে তালিকা ডাউনলোড হচ্ছে। তবে যে সব বুথের কোনও নিষ্পত্তি হয়নি, স্বাভাবিকভাবেই সেখানে কোনও নাম নেই। এছাড়াও ‘বিচারাধীন’ তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিয়ে নাম উঠেছে কি না, জানতে পারছেন। ট্রাইব্যুনালের রায়ে তালিকায় নাম ওঠা ভোটাররা আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের ২ দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁদের নাম ‘যোগ্য’ বলে বিবেচিত হবে, তাঁরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই মতো প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচনের আগে ২১ তারিখ তালিকা প্রকাশের কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক ভোররাতে তালিকা প্রকাশ করে কমিশন। নতুন তালিকা অনুযায়ী হবে, প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচন।যদিও এখনও পর্যন্ত ২৯ এপ্রিল ১৪২টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে মোট ভোটারের তালিকা প্রস্তুত হয়নি। কারণ ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ রয়েছে। সেই দফাতেও বেশকিছু ভোটারের নাম সংযুক্ত হবে। সেই তালিকা অনুযায়ী হবে দ্বিতীয় দফার ভোট। 

You might also like!