Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

1 month ago

Nafisa Ali cancer surgery: ক্যানসারের সঙ্গে অদম্য লড়াই, অস্ত্রোপচারের ছবি শেয়ার করে অনুপ্রেরণা জোগালেন বর্ষিয়ান অভিনেত্রী নাফিসা

Nafisa Ali
Nafisa Ali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই কঠিন লড়াই এখনও থামেনি। চিকিৎসায় বিলম্বের কারণে রোগ ধরা পড়তে দেরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যার প্রভাব আজও বহন করছেন অভিনেত্রী।

‘লাইফ ইন আ মেট্রো’ খ্যাত এই অভিনেত্রী বর্তমানে স্টেজ ৪ পেরিটোনিয়াল ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অস্ত্রোপচারের একটি ছবি শেয়ার করে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। ছবিতে তাঁর পেটের দীর্ঘ অস্ত্রোপচারের দাগ স্পষ্ট, যা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। ছবির সঙ্গে নাফিসা লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের চিহ্ন এটি। আট বছর পর আবারও বড় অপারেশন হয়েছে। পেটে ১৮ ইঞ্চির সেলাই—কিন্তু এখন নিজেকে আগের থেকে আরও শক্তিশালী মনে হচ্ছে। এই পৃথিবীকে আমি ভীষণ ভালোবাসি।’


অভিনেত্রীর এই সাহসী বার্তা অনুপ্রাণিত করেছে বহু মানুষকে। মন্তব্যে সমর্থন জানিয়ে রোজলিন খান লিখেছেন, ‘সত্যিই আপনার ইতিবাচক একটা মন আছে যা এই কঠিন সময়ে নিজেকে আরও শক্তিশালী থাকতে সাহায্য করে। লড়াই কখনও থামাবেন না। আপনি এবং আপনার এই লড়াকু মন আমাদের অনুপ্রেরণা ম্যাম। আপনার জন্য অনেক শুভেচ্ছা।’ 

এর আগেও কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা খোলাখুলি ভাগ করে নিয়েছিলেন নাফিসা। চুল পড়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে নিজের নেড়া মাথার ছবিও শেয়ার করেছিলেন তিনি। এমনকি মজার ছলে জানিয়েছিলেন, নাতিই নাকি তাঁর চুল কেটে দেওয়ার দায়িত্ব নিয়েছে। শুধু তাই নয় চিরুণি ভর্তি চুলের ছবি দিয়ে হেঁয়ালি করে লিখেছিলেন, ‘এভাবেই কেমোথেরাপির পর আমার চুল উঠে যাচ্ছে। শীঘ্রই আমার মাথায় টাক হয়ে যাবে।’ সব মিলিয়ে, ক্যানসারের সঙ্গে লড়াইয়ে নাফিসা আলির এই অদম্য মানসিক শক্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে অনেকের কাছেই প্রেরণার উৎস হয়ে উঠেছে।

You might also like!