Country

1 hour ago

Hapur Truck Accident: হাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগীর

UP’s Hapur Road Accident
UP’s Hapur Road Accident

 

হাপুর, ১৩ এপ্রিল : উত্তর প্রদেশের হাপুর জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে হাপুরের ধৌলানা-গুলাবতী সড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়, এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ সুপার জ্ঞানঞ্জয় সিং বলেন, "বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল যাত্রীবাহী বাসটি, ধৌলানা-গুলাবতী সড়কে একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং উদ্ধারকাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হলে, তাঁদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং ৭ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল এখন স্বাভাবিক। নিহতদের পরিবারের সদস্যরা এসে পৌঁছেছেন এবং আইনি প্রক্রিয়া চলছে। বাসটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি এবং তিনি সম্ভবত চালক ছিলেন।"

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, হাপুরের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

You might also like!