Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Assembly Election: সপ্তম পে কমিশন থেকে দুর্নীতিবাজদের জেল—পরিবর্তনের ডাক দিয়ে মোদির ৬ ‘গ্যারান্টি

হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।.
হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হলদিয়ার জনসভায় পরির্তনের হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বঙ্গবাসীকে ৬টি ‘গ্যারান্টি’ দিলেন মোদি। মোদির ‘গ্যারান্টি’ রাজ্যে বিজেপি সরকার তৈরির পরই সরকারি কর্মচারিদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হবে। অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। নারীদের উপর অত্যাচার ও ধর্ষণের সমস্ত ফাইল খোলারও ‘গ্যারান্টি’ দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্নীতির অভিযোগ থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মোদি।রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার পর দ্বিতীয়বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার তিন জেলায় তিন সভায় রয়েছে তাঁর। প্রথম সভা করেন হলদিয়ায়। সেখানে রাজ্যবাসীকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে ৬টি গ্যারান্টি দেন তিনি।

সেগুলি হল- ১. ভয়ের জায়গায় ভরসা। আইনের শাসন প্রতিষ্ঠা। ২. সরকারি সিস্টেম সাধারণ মানুষের কাছে জবাবদিহি করবে। ৩. দুর্নীতি, মেয়েদের উপর হওয়া অত্যাচার, ধর্ষণের সমস্ত ফাইল ফের খোলা হবে। ৪. দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। মন্ত্রী হোক বা নেতা, কাউকে রেয়াত করা হবে না। আইন-ই বিচার করবে। ৫. অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। ৬. সরকারি কর্মচারী, শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন লাগু করা হবে।

অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার গ্যারান্টি দিয়ে মোদি বলেন, “দেশে শরণার্থীরা সংবিধান অনুযায়ী সাহায্য পাবেন। তবে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করা হবে।” সপ্তম পে কমিশন নিয়ে বলেন, “বিজেপি সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম কমিশন পে গঠন করা হবে। সকল সরকারি কর্মচারি পদ্মফুলে ভোট দিন।” দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের কোনও নেতা আইন থেকে বাঁচতে পারবে না। সবাইকে জেলে ভরা হবে।”

You might also like!