Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

1 month ago

Tribute Turns Controversial: আশার বদলে লতা! শ্রদ্ধাজ্ঞাপনে ‘ছবি বিভ্রাট’—আথিয়া শেট্টিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা

Athiya Shetty's post goes viral
Athiya Shetty's post goes viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণে গোটা দেশ যখন শোকাহত, তখনই এক অপ্রত্যাশিত ভুলকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী তথা সুনীলকন্যা আথিয়া শেট্টি। শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে তিনি ভুলবশত প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি পোস্ট করে ফেলেন, যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ঘটনাটি ঘটে ইনস্টাগ্রাম স্টোরিতে। আথিয়া শেট্টি একটি শোকবার্তা শেয়ার করলেও ছবিতে ছিল লতা মঙ্গেশকরের প্রতিচ্ছবি। উল্লেখ্য, লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন। বিষয়টি নজরে আসতেই দ্রুত পোস্টটি সরিয়ে নেন অভিনেত্রী, কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই ভুল সামনে আসতেই নেটাগরিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একজন প্রবাদপ্রতীম শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন অসাবধানতা কীভাবে ঘটতে পারে। কেউ কটাক্ষ করে অভিনেত্রীকে ‘নেপো কিড’ বলেও আক্রমণ করেছেন, আবার কেউ এটিকে ‘অমনোযোগিতা’র চরম উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন।


একজন নেটিজেন কটাক্ষের সুরে লেখেন, ‘অথিয়া শেট্টি শুধু সুন্দরী কিন্তু বুদ্ধি নেই। তিনি আশা ভোঁসলের বদলে লতা মঙ্গেশকরের ছবি পোস্ট করেছেন। নেপো কিডরা পরিশ্রম ছাড়াই সাফল্য পেতে চায়। তাই ওঁদের সিনেমা ফ্লপ হয়।’ অপর একজনের মন্তব্য, ‘অথিয়া শেট্টি কি পাগল হয়ে গিয়েছেন? তিনি আশা ভোঁসলের বদলে লতা মঙ্গেশকরের ছবি আপলোড করেছেন।’  শোকের মুহূর্তে এমন ভুল যে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তা এই ঘটনাই আরও একবার স্পষ্ট করে দিল। 


You might also like!