Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 month ago

Rijiju Defends Women’s Reservation Bill: নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না, বিরোধীদের পরামর্শ রিজিজুর

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ১৬ এপ্রিল : নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না, বিরোধীদের এই পরামর্শ দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার রিজিজু বলেন, "আমি অত্যন্ত আনন্দিত, আজ একটি ঐতিহাসিক দিন। এই বিলটি একটি ঐতিহাসিক আইন যা চিরস্মরণীয় হয়ে থাকবে যে, লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদানের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের সংসদ। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে সমস্ত দল সমর্থন করবে এবং নিশ্চিত করবে যেন দীর্ঘদিনের অমীমাংসিত নারী সংরক্ষণ ব্যর্থ না হয়।"

রিজিজু আরও বলেন, "বিরোধী দলগুলির কাছে আমার একটি আবেদন আছে। দয়া করে সীমানা পুনর্নির্ধারণের অজুহাতে নারী সংরক্ষণের বিরোধিতা করবেন না। সমস্ত বিরোধী দলগুলোর কাছে আমার একটি সুনির্দিষ্ট আবেদন, আপনারা গুজব ছড়াবেন না এবং দক্ষিণ ভারতের জনগণকে বিভ্রান্ত করবেন না। নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না।"

You might also like!