Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

2 months ago

Banana Storage Tips: গরমে দ্রুত কালো হয়ে যাচ্ছে কলা? জেনে নিন সতেজ রাখার কয়েকটি কৌশল

Keep Bananas Fresh Summer Tips
Keep Bananas Fresh Summer Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সকালের ব্যস্ততায় সহজ ও স্বাস্থ্যকর প্রাতঃরাশ হিসেবে অনেকেই ভরসা রাখেন কলার উপর। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি প্রায় প্রতিটি বাড়িতেই মজুত থাকে। তবে গরমের দাপটে বাজার থেকে আনার কিছুক্ষণের মধ্যেই কলার খোসা কালো হয়ে যেতে দেখা যায়। দেখতে খারাপ লাগায় অনেকেই তা খেতে চান না, ফলে অপচয় বাড়ে।বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে কলা দ্রুত পেকে গিয়ে খোসা কালচে হয়ে যায়। তবে কয়েকটি সহজ উপায় মেনে চললে কলা বেশ কিছুদিন সতেজ রাখা সম্ভব।

* বাইরে থেকে কিনে আনার সময় কলা সাধারণত প্লাস্টিকের প্যাকেটে দেন বিক্রেতা। বাড়ি আসামাত্রই তা খুলে ফেলুন। বাইরে বের করে নিন।

•  অন্য কোনও ফলের সঙ্গে কলা রাখবেন না।

* কোনও বাটিতে ভুলেও কলা রাখবেন না। সবচেয়ে ভালো হয় দেওয়ালে কোনও আংটার ব্যবস্থা করে কলা ঝুলিয়ে রাখুন। তাতে হাওয়া চলাচল হবে। বেশ কয়েকদিন ভালো থাকবে কলা।

* ভুল করেও কলা গ্যাসের আশেপাশে রাখবেন না। বাড়ির এমন জায়গায় কলা রাখুন যেখানে হাওয়া চলাচল করতে পারে।

অনেক সময় কলা কৌটোয় ভরে টিফিনে দেওয়া হয়। বিশেষত বাড়ির খুদে সদস্যর টিফিন বক্সে দেওয়া হয়। কিন্তু কেটে রাখা কলায় মাত্র ৩০ মিনিটের মধ্যে কালো হয়ে যায়। তা দেখে মুখভার খুদের। টিফিন না খেয়ে বাড়িতে নিয়ে চলে আসে সে। তাই একটু সচেতন হলেই গরমের মধ্যেও কলা রাখা যাবে দীর্ঘদিন টাটকা। অপচয় কমিয়ে স্বাস্থ্যকর এই ফলটি উপভোগ করতে পারবেন নিশ্চিন্তে।


You might also like!