Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Mamata Banerjee: আইপ্যাক কর্তার গ্রেপ্তারি, এবার কি নিশানায় বুথ এজেন্টরা? শঙ্কার সুর মমতার গলায়

WB CM Mamata Banerjee
WB CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভোটের মুখে বুথ এজেন্টদের গ্রেপ্তারের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটকেন্দ্রে বিরোধী দলের প্রতিনিধিদের বসতে না দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হাতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল-এর গ্রেপ্তারের ঘটনার পরই পিংলার জনসভা থেকে এই আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। মমতার দাবি, নির্দিষ্ট আসন বেছে বেছে তৃণমূল কংগ্রেস-কে টার্গেট করা হচ্ছে। তবে এর মধ্যেই তিনি রাজনৈতিক লড়াইয়ে আত্মবিশ্বাসের বার্তাও দেন। তাঁর কথায়, “দুরন্ত খেলা খেলে বিজেপিকে এই ভোটে পগার পার করা হবে।” পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকাও এদিন প্রশ্নের মুখে তোলেন তিনি।

আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠে সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবং বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী মানস ভুঁইয়া এবং পিংলা বিধানসভা থেকে অজিত মাইতিকে প্রার্থী করেছে দল। দু’জনের সমর্থনেই এদিন এই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সুর চড়ান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”এবার তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা যাতে কেউ ভোট কেন্দ্রে না বসতে পারেন।” এক্ষেত্রে দলীয় কর্মীদের বিকল্প ব্যবস্থা তৈরি রাখতে বলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, এক জনকে গ্রেফতার করলে আর এক জন তৈরি থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে। 

এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমন শানিয়ে মমতা বলেন, ”ভাবছ, নোংরা খেলা খেলবে? কিন্তু তা হবে না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার (পড়ুন-বিজেপি) পার করব।” বলে রাখা প্রয়োজন, সোমবার রাতে কয়লা পাচার মামলায় আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আইপ্যাক রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। বিধানসভা ভোটের দিন দশেক আগে তাই সংস্থার ডিরেক্টরের এই গ্রেপ্তারি খবরে ষড়যন্ত্র দেখছে শাসক শিবির। এনিয়ে সোমবার রাতেই সোশাল মিডিয়ায় পোস্ট করে কার্যত ফুঁসে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘ইডির এই পদক্ষেপে স্পষ্ট বার্তা, যদি বিরোধীপক্ষে কাজ করেন, তাহলে পরবর্তী টার্গেট আপনিই।’ এরপরেই প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

You might also like!