
লখনউ, ১৫ এপ্রিল : নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। বুধবার মায়াবতী বলেন, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদানের বিষয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে আমাদের দল স্বাগত জানায়। তবে, আমাদের দল সর্বদা নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের পক্ষে ছিল। আমাদের দল ৩৩ শতাংশ সংরক্ষণকেও স্বাগত জানায়।
মায়াবতী বলেন, "জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমতা ও আত্মমর্যাদার অধিকার প্রদানের পাশাপাশি, বাবা সাহেব ড. ভীমরাও আম্বেদকর 'হিন্দু কোড বিল'-এর মাধ্যমে তাঁদের শক্তিশালী আইনি অধিকার প্রদানেরও প্রচেষ্টা চালিয়েছিলেন। তৎকালীন কংগ্রেস সরকার তাদের সংকীর্ণ জাতিবাদী মানসিকতার প্রভাবে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তীতে বিলটি খণ্ড খণ্ড আকারে পাস করে। আর এ কারণেই, ওবিসি-দের জন্য সংরক্ষণের অভাব এবং নারীদের নিরাপত্তা, মর্যাদা ও উন্নতির লক্ষ্যে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে বাবা সাহেব ড. ভীমরাও আম্বেদকরকে দেশের প্রথম আইনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল।"
