Country

1 hour ago

Kashmir Weather Forecast: ১৭-১৮ এপ্রিল জম্মু-কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস, বইবে দমকা হাওয়া

kashmir Rain Snow Forecast
kashmir Rain Snow Forecast

 

শ্রীনগর, ১৫ এপ্রিল : জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, ১৭-১৮ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে, বৃহস্পতিবার পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বদলাতে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মূলত ১৭ ও ১৮ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশ্মীর উপত্যকায়। আপাতত ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ফের শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।

You might also like!