Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Summer Skincare Guide: গরমে ত্বকের সমস্যার সমাধান? মুলতানি মাটিতেই ফিরছে ভরসা, জানুন ব্যবহার পদ্ধতি

Summer Skincare  With  Multani Mitti
Summer Skincare With Multani Mitti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আধুনিক রূপচর্চার জগতে এখন নানা ধরনের সিরাম, অ্যাসিড-ভিত্তিক প্রোডাক্টের ব্যবহার বাড়লেও, প্রাকৃতিক উপাদানের কদর কিন্তু কমেনি একটুও। আগে যখন রেটিনল, স্যালিসাইলিক অ্যাসিড, নিয়াসিনামাইড-এর মতো উপাদান সহজলভ্য ছিল না, তখনও ত্বকের যত্নে ভরসা ছিল ভেষজ ও প্রাকৃতিক উপকরণের উপরই। সেই ঐতিহ্য এখনও অনেকেই মেনে চলেন। বিশেষ করে গরমকালে, যখন অতিরিক্ত ঘাম ও তেল জমে ত্বক তৈলাক্ত হয়ে ওঠে, তখন ব্রণ ও ফুসকুড়ির সমস্যা বেড়ে যায়। এই পরিস্থিতিতে কার্যকর সমাধান হতে পারে মুলতানি মাটি।

মুলতানি মাটি এক ধরনের খনিজসমৃদ্ধ প্রাকৃতিক মাটি, যা ত্বকের অতিরিক্ত তেল সহজেই শোষণ করতে পারে। এতে উপস্থিত অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকেট ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমাতেও কার্যকর। ত্বকে লাগালে এটি ঠান্ডা অনুভূতি দেয়, যা গরমে বিশেষ উপকারী।

∆ কীভাবে বানাবেন মুলতানি মাটির ফেস প্যাক?

* মুলতানি মাটি, বেসন, গোলাপজল, চন্দন: মুলতানি মাটির সঙ্গে বেসন, চন্দন এবং গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। তবে তার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ থেকে অতিরিক্ত তেল টেনে বার করবে এই ফেস প্যাক। প্যাক ব্যবহারে ত্বকের কালচে ভাবও কমবে। আরাম হবে ত্বকে।

* মাটি, নিমপাতা বাঁটা, গোলাপ জল: মুলতানি মাটি গোলাপ জল দিয়ে গুলে নিন। যোগ করুন নিমপাতা বাঁটা। নিমপাতায় রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান। মুখের ছোটখাটো সংক্রমণ দূর করবে এই প্যাক।

* মুলতানি মাটি এবং পেঁপে: পাক পেঁপেও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। মুলতানি মাটি জল দিয়ে গুলে নিন। যোগ করুন পাকা পেঁপের ক্বাথ। ত্বকের ধরন সাধারণ বা অল্প তৈলাক্ত হলে এই প্যাকটি মাখুন। শুষ্ক ত্বকেও ব্যবহার করা যায়। সে ক্ষেত্রে ১ চা-চামচ মধু মিশিয়ে নিন। 

নিয়মিত ব্যবহারে ত্বক থাকবে সতেজ, তেলমুক্ত এবং ব্রণের সমস্যাও অনেকটাই কমবে। তাই আধুনিক প্রোডাক্টের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রাকৃতিক এই উপাদানকে আবারও জায়গা দিতে পারেন আপনার রূপচর্চায়।  

You might also like!