Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 month ago

Road Accidents In Rajasthan: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশু-সহ মৃত ৩, আহত ৩০ জন

Three killed, 30 injured in bus-truck collision on Delhi-Mumbai Expressway
Three killed, 30 injured in bus-truck collision on Delhi-Mumbai Expressway

 

আলওয়ার, ১৪ এপ্রিল : রাজস্থানের আলওয়ার জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাসায়নিক বোঝাই ট্রাকে ধাক্কা মারে।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, দুর্ঘটনাস্থলেই বাসের চালক, একটি শিশু ও এক মহিলা মারা যান। মঙ্গলবার রেনি থানার অন্তর্গত পিনানের কাছে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। স্টেশন হাউস অফিসার বানয় সিং বলেন, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের চালক, এক মহিলা ও এক শিশু ঘটনাস্থলেই মারা যান এবং ৩০ জনেরও বেশি যাত্রী আহত হন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইন্দোর থেকে দিল্লি যাচ্ছিল।

You might also like!