Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Assembly Elections 2026: নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, ভোটের ডিউটি থেকে সরানো হলো ৮১ জন ইনস্পেক্টর ও ৬৮ জন সাব-ইনস্পেক্টরকে

Another Police Reshuffle Ahead of Elections
Another Police Reshuffle Ahead of Elections

 

কলকাতা, ১০ এপ্রিল  : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। এবার ৮১ জন পুলিশ ইনস্পেক্টর এবং ৬৮ জন সাব-ইনস্পেক্টরকে নির্বাচনের যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই আধিকারিকরা প্রত্যক্ষ বা পরোক্ষ— কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা ইতিমধ্যেই এই আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় তাঁরা যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করেন, তা নিশ্চিত করতে তাঁদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতিও নেওয়া হবে।

সূত্রের খবর, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকেও অব্যাহতি দেয়নি কমিশন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ভোটের দায়িত্ব থেকে ছাড় চাইলেও, কমিশন তা মঞ্জুর করেনি। তাঁকে পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ু পাঠানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরিয়ে দেওয়া ৮১ জন ইনস্পেক্টরকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব জেলার পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে, তার মধ্যে রয়েছে— কোচবিহার, রায়গঞ্জ, ইসলামপুর, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, ডায়মন্ড হারবার, বারুইপুর, বারাসাত, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বিধাননগর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল-দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, মালদা এবং বাঁকুড়া।

উল্লেখ্য, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে রয়েছে। তবে এই প্রশাসনিক রদবদল নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে নির্বাচন কমিশনের এই ভূমিকার সমালোচনা করেছেন এবং সুপ্রতিম সরকারের বদলি নিয়েও প্রশ্ন তুলেছেন।

You might also like!