Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

5 months ago

Shirin Sharmin Chowdhury arrested: বাংলাদেশ সংসদের প্রাক্তন স্পিকার শিরিন গ্রেফতার

Former Bangladesh Speaker Shirin Sharmin Chowdhury
Former Bangladesh Speaker Shirin Sharmin Chowdhury

 

ঢাকা, ৭ এপ্রিল : বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ও আওয়ামি লিগের নেত্রী শিরিন শরমিন চৌধুরীকে সোমবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ। ডিটেকটিভ ব্রাঞ্চের অ্যাডিশনাল কমিশনার শফিকুল ইসলাম গ্রেফতারের খবর স্বীকার করলেও, কী কারণে প্রাক্তন স্পিকারকে গ্রেফতার করা হলো, তা বিশদে জানাননি।

সোমবার রাতে রাজধানী ঢাকার ধানমন্ডির ৮/এ রোডের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি শুধু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

You might also like!