Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 month ago

Himachal Weather: হিমাচলে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

Himachal Weather Update
Himachal Weather Update

 

শিমলা, ১৪ এপ্রিল : হিমাচল প্রদেশে ১৬ এপ্রিল থেকে আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ১৭ ও ১৮ এপ্রিল হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ এপ্রিল থেকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে, যার ফলে ১৬ এপ্রিল উঁচু পাহাড়ে তুষারপাত এবং সমতলে বৃষ্টিপাত হতে পারে। হিমাচল প্রদেশে ১৭ ও ১৮ এপ্রিলও তুষারপাত ও বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত সত্ত্বেও, এই সময়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!