Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Khanakul News: খানাকুলে ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে অলোক ধাওয়া, বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

Alok Dhawa quits Trinamool to join BJP ahead of elections
Alok Dhawa quits Trinamool to join BJP ahead of elections

 

হুগলি , ১২ এপ্রিল  : বিধানসভা নির্বাচনের মুখে খানাকুলে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা অলোক ধাওয়া দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার রাতে খানাকুলের বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানান বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন তৃণমূল ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত নেন অলোক ধাওয়া। বিজেপিতে যোগ দিয়ে তিনি জানান, এলাকার উন্নয়ন এবং নতুন রাজনৈতিক দিশার লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “অলোক ধাওয়ার মতো নেতার দলে আসা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।” তাঁর দাবি, নির্বাচনের আগে এই ধরনের যোগদান প্রমাণ করছে যে সাধারণ মানুষ ও কর্মীরা পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে এই দলবদল খানাকুলের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তৃণমূলের ছাত্র সংগঠনের একসময়ের সক্রিয় মুখের বিজেপিতে যোগদানকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

You might also like!