Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

5 months ago

Israel:ইরান যুদ্ধ নিয়ে পাক ভূমিকা প্রশ্নে, সরাসরি আক্রমণ ইজরায়েলের—‘ওদের ভরসা নেই

Pakistani leader
Pakistani leader

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  লেবাননে ইজরায়েলের হামলায় শিকেয় উঠেছে যুদ্ধবিরতি। নতুন করে যুদ্ধের আগুন ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এরই মাঝে মধ্যস্থতাকারী পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইজরায়েল। ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার জানিয়ে দিলেন, মধ্যস্থতাকারী হিসেবে একেবারেই বিশ্বাসযোগ্য নয় পাকিস্তান। এমনকী এই ভূমিকায় পাকিস্তানকে আমেরিকা দ্বারা ব্যবহার করা হয়েছে বলে কার্যত দাবি করলেন ইজরায়েলের রাষ্ট্রদূত।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের রাষ্ট্রদূত বলেন, “আমরা পাকিস্তানকে বিশ্বাসযোগ্য পক্ষ হিসেবে দেখি না।” তাঁর কথায়, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়ার পিছনে আমেরিকার নিজস্ব কারণ থাকতে পারে। আজার বলেন, অতীতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছনোর জন্য আমেরিকা কাতার ও তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে কাজ করেছে। তবে এ কথাও তিনি স্বীকার করেন, কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য ইজরায়েলের পক্ষে আমেরিকার সঙ্গে সমন্বয় বজায় রাখাটা জরুরি।

আজার আরও বলেন, “ইজরায়েলের লক্ষ্য ছিল ইরানের শাসনব্যবস্থাকে দুর্বল করা এবং ইরানের জনগণের ভবিষ্যৎকে দুর্বল করা এবং ইরানের নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ দেওয়া যা আমরা অর্জন করেছি। তবে ইরানের শাসনব্যবস্থা যদি কূটনৈতিক আলোচনার পথ না রাখে তবে ইজরায়েল ফের সামরিক পদক্ষেপ করতে দ্বিধা করবে না। প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও এই বিষয়ে একই মত।”

এদিকে ইরান ও ইজরায়েলের মধ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতি কার্যকর হলেও লেবাননকে কেন্দ্র করে তা ভাঙার মুখে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, এই সংঘর্ষবিরতি চুক্তিতে লেবাননের কোনও উল্লেখ নেই। ভান্সের কথায়, “লেবাননে হামলা করব না এমন কোনও প্রতিশ্রুতি আমরা দেইনি।” এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “সিদ্ধান্ত আমেরিকাকে নিতে হবে। তারা সংঘর্ষবিরতির পথে হাঁটবে, নাকি ইজরায়েলের কথা শুনে যুদ্ধ জারি রাখবে? কারণ দুটো একসঙ্গে চলতে পারে না।”

You might also like!