Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Perfume: সুগন্ধি দীর্ঘস্থায়ী করার জাদুকরী উপায়! ঘামাচি আর দুর্গন্ধ তাড়াতে গরমে বেছে নিন সঠিক পারফিউম

Perfume
Perfume

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুগন্ধি শুধু শরীরের গন্ধ ঢাকতে নয়, ব্যক্তিত্বেরও এক অনন্য প্রকাশ। তাই রোজকার ব্যবহারে অনেকেই বডি স্প্রে বেছে নিলেও, সুগন্ধি প্রেমীরা খানিকটা এগিয়ে গিয়ে বেছে নেন প্রিমিয়াম পারফিউম। কারণ, একটি ভালো পারফিউম শুধু গন্ধই দেয় না—এটি তৈরি করে একটি আলাদা উপস্থিতি।তবে সব পারফিউম এক নয়। দোকানে গেলে প্রায় একই রকম বোতলে লেখা থাকে—Eau de Cologne (EDC), Eau de Toilette (EDT) বা Eau de Parfum (EDP)। অনেকেই ভাবেন এগুলি হয়তো শুধু নামের পার্থক্য। বাস্তবে কিন্তু বিষয়টি অনেক গভীর।এই নামগুলির মাধ্যমে বোঝানো হয় সুগন্ধির ঘনত্ব এবং স্থায়ীত্ব। EDC তুলনামূলক হালকা, দ্রুত মিলিয়ে যায়; EDT মাঝামাঝি স্থায়ীত্ব দেয়; আর EDP অনেক বেশি ঘন ও দীর্ঘস্থায়ী। অর্থাৎ, আপনি কেমন সুগন্ধ চান—হালকা, সতেজ না কি গভীর ও দীর্ঘস্থায়ী—তার উপর নির্ভর করেই বেছে নিতে হবে আপনার পারফিউম।কোন সুগন্ধির কী নাম হবে তা নির্ভর করে পারফিউমে থাকা সুগন্ধি তেলের (Perfume Oil) ঘনত্বের উপর নির্ভর করে। এই তেলের পরিমাণই ঠিক করে দেয় সুগন্ধি কতক্ষণ স্থায়ী হবে এবং তা কতটা তীব্র হবে। সুগন্ধির দামও কিন্তু নির্ভর করে এই জিনিসগুলির উপর।

EDC, EDT ও EDP-র অন্তর্নিহিত অর্থ কী?

১. ও ডি কোলন (Eau de Cologne):

সুগন্ধির নানা ধরনের মধ্যে সবচেয়ে হালকা ECD। এতে সুগন্ধি তেলের পরিমাণ থাকে মাত্র ২% থেকে ৪%। বাকিটা জল এবং অ্যালকোহল। ও ডি কোলনের গন্ধ বড় জোর এক থেকে দুই ঘণ্টা এর স্থায়ী হয়। কাজ থেকে ফিরে চট করে মন ফুরফুরে করে তুলতে এই সুগন্ধি জুড়ি নেই।

২. ও ডি টয়লেট (Eau de Toilette): দিনের বেলা ঘাম হয় সবচেয়ে বেশি। যে হেতু এর মধ্যে সুগন্ধি তেলের ঘনত্ব কোলনের তুলনায় বেশি অর্থাৎ, ৫% থেকে ১৫%। তাই এর গন্ধ হালকা হলেও দীর্ঘক্ষণ স্থায়ী হয় (প্রায় ৩-৫ ঘণ্টা)। গরমকালে দিনের বেলা মাখার জন্য এটি আদর্শ।

৩. ও ডি পারফম (Eau de Parfum): অন্য দু’টির তুলনায় এটির গন্ধ বেশ তীব্র। কারণ, এর মধ্যে সুগন্ধি তেলের ঘনত্ব প্রায় ১৫% থেকে ২০%। একবার মাখলে ত্বকে ৬-৮ ঘণ্টা বা তারও বেশি সময় এর সুগন্ধ থাকে। তবে মনে রাখবেন, তীব্র গরমে অতিরিক্ত কড়া EDP অন্যের বিরক্তির কারণ হতে পারে। সকলে এত উগ্র গন্ধ সহ্য করতে পারেন না। তাই সন্ধ্যার কোনও অনুষ্ঠানের জন্য এটি তুলে রাখাই ভালো।

কী ভাবে গন্ধ বাছাই করবেন?

গরমের দিনে ‘উডি’ বা ‘স্পাইসি’ গন্ধের বদলে সাইট্রাস, ফ্লোরাল কিংবা মেরিন বা অ্যাকোয়া গোত্রের সুগন্ধি বেছে নেওয়া যেতে পারে।

দেহের কোন অংশে সুগন্ধি মাখলে তা দীর্ঘস্থায়ী হবে?

কব্জি, কানের পিছনে এবং গলার দু’পাশে সুগন্ধি মাখতে পারেন। তবে খুব বেশি ঘষাঘষি করবেন না, এতে গন্ধ দ্রুত নষ্ট হয়ে যায়।পারফিউম মাখার আগে দেহের ওই অংশে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। তাতে গন্ধ অনেকক্ষণ স্থায়ী হয়।

You might also like!