Game

4 days ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে রইল বায়ার্ন মিউনিখ

Bayern Munich
Bayern Munich

 

সান্তিয়াগো, ৮ এপ্রিল : সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ২-১ গোলে জিতেছে ব্রায়ান মিউনিখ,রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। লুইস দিয়াস ও হ্যারি কেইনের গোলে পিছিয়ে পড়ার পর, ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। চোট কাটিয়ে ফেরা ইংলিশ তারকার মরসুমে গোল হল ৪১ ম্যাচে ৪৯টি। এর মধ্যে ১১টি এবারের চ্যাম্পিয়ন্স লিগে। আর এবারের চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের গোল হল ১৪টি, মরসুমে সব মিলিয়ে হল ৩৯টি, ৩৭টি ম্যাচে। মঙ্গলবার রাতের এই হাইভোল্টেজ ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। দুই দলই সুযোগ পেয়েও নষ্ট করেছে। তবে বল দখলে সামান্য পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। দুই দলই গোলের জন্য শট নিয়েছে ২০টি করে। রিয়ালের ৯টি শট লক্ষ্যে ছিল, বায়ার্নের আটটি। আগামী বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে আবার দুই দল মুখোমুখি হবে।

You might also like!