Game

1 hour ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, বোর্নমাউথের কাছে হারল বিবর্ণ আর্সেনাল

Arsenal manager Mikel Arteta
Arsenal manager Mikel Arteta

 

লন্ডন, ১২ এপ্রিল  : এমিরেটস স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে হেরেছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। ভিক্তর ইয়োকেরেশের সফল স্পট কিকে একবার সমতা ফেরাতে পারলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আর্সেনাল। টানা চারটি ম্যাচ জয়ের পর প্রিমিয়ার লিগে হারল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের মধ্যে তারা হারল তৃতীয়বার। এর মধ্যে আছে এফএ কাপ ও লিগ কাপে পরাজয়। এই দুই টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে দলটি। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্তেতার দল। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।

You might also like!