Country

1 hour ago

Stalin Protest Against Delimitation: ডিলিমিটেশন বিলের বিরোধিতায় প্রতিবাদ স্ট্যালিনের, পোড়ালেন কপি

Stalin burns copy of delimitation bill
Stalin burns copy of delimitation bill

 

চেন্নাই, ১৬ এপ্রিল : বৃহস্পতিবার থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। সংসদে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পেশ করতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিলের সঙ্গে যুক্ত প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের তুমুল বিরোধিতা করতে চলেছে ইন্ডি জোট-সহ বিরোধী দলগুলি। বৃহস্পতিবার সকালে ডিএমকে-র সভাপতি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ পদক্ষেপের প্রতিবাদে কালো পোশাক পরে কালো পতাকা উত্তোলন করেন। পাশাপাশি, তিনি প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের একটি কপিও আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান।

শুধু স্ট্যালিন নন, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ বিলের প্রতিবাদে তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা আনবিল মহেশ পোইয়ামোঝি তিরুচিরাপল্লীর থেন্নুরে অবস্থিত তাঁর বাসভবনে একটি কালো পতাকা উত্তোলন করেছেন।

You might also like!