
নয়াদিল্লি, ১১ এপ্রিল : শনিবার চেন্নাইয়িন এফসির মুখোমুখি হতে যাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি, যা রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের জন্য ইন্ডিয়ান সুপার লিগে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। লিগ টেবিল উন্মুক্ত হয়ে আসায় অস্কার ব্রুজোনের দল তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে, অন্যদিকে চেন্নাইয়িন এফসি এই মরসুমে নিজেদের মাঠে প্রথম জয়টি তুলে আনতে চাইবে। ক্লিফোর্ড মিরান্ডার দল এখন পর্যন্ত তাদের ছ'টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে রয়েছে তারা। টানা তৃতীয় হোম ম্যাচ খেলতে নেমে চেন্নাইয়িন এফসি এই মরসুমে মেরিনা এরিনায় তাদের প্রথম জয়টি পেতে চাইবে।
এদিকে অস্কার ব্রুজোনের দল
ইষ্টবেঙ্গল এবারের লিগ মরসুমের শুরুটা ভালো করেছিল। তবে, তারা জামশেদপুর এফসি, এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে পয়েন্ট হারায়, যা তাদের শিরোপা জয়ের দৌড়ে বাধা সৃষ্টি করেছে। তবে শেষ ম্যাচে মহমেডান এসসি-র বিপক্ষে ৭-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
শনিবার চেন্নাইয়িন এফসির বিপক্ষে একটি জয় তাদেরকে লিগ লিডার মুম্বই সিটির থেকে চার পয়েন্টের ব্যবধানে নিয়ে আসবে এবং তারা তাদের প্রথম আইএসএল শিরোপা জয়ের লক্ষ্যে থাকবে। শনিবার বিকাল ৫টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসি ও ইস্ট বেঙ্গল এফসি ম্যাচটি শুরু হবে।
