Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

kolkata

1 hour ago

SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটার কার্ড আছে, কিন্তু নাগরিকত্ব? নিউটাউনের মতুয়াদের চোখে এখন ডিটেনশন ক্যাম্পের বিভীষিকা। রাজারহাট-নিউটাউন এলাকার মতুয়া পল্লীগুলোতে কান পাতলে এখন শুধু এক বিরাট দুশ্চিন্তার দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। এসআইআর-এর বেড়াজালে পড়ে বহু মানুষের পরিচয় এখন 'বিচারাধীন'। ২৯ এপ্রিলের ভোটের লাইনে দাঁড়ানোর আগে তাঁদের মনে প্রশ্ন—এই ভোট কি তাঁদের শেষ গণতান্ত্রিক অধিকার? নাকি এরপরই নেমে আসবে 'বেনাগরিক' হওয়ার খাঁড়া? বিশ্বাসভঙ্গের এই ক্ষত নিয়েই এবার ব্যালট যুদ্ধে নামছেন রাজারহাটের মতুয়ারা।

সালটা ২০২০। ৬ নভেম্বর। ২০২১ সালের ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের মতুয়া ‘মুখ’ নবীন বিশ্বাসের জ্যোতিনগরের বাড়ি গিয়েছিলেন। দিল্লি থেকে উড়ে আসা খাদ্য বিশেষজ্ঞদের বিশেষ নজদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা, নলেন গুড়ের পায়েস তৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজ সেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস জুগিয়েছিলেন, বিজেপি সরকার আছে। মতুয়ারা এ দেশের নাগরিকত্ব পাবেনই।আবার একটা বিধানসভা ভোট ঘুরে আসতেই কার্যত মোহভঙ্গ মতুয়াদের। এলাকা ঘুরে জানা গেল, মতুয়াদের গলায় আক্ষেপ, ‘মিত্র’র প্রতিশ্রুতিই সার হল! এসআইআরের নামে নাগরিকত্বের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়ে বিজেপি তাদের সঙ্গে প্রতারণা করেছে। আগামীতে যার মাশুল গুনতে হবে অমিত শাহদের।

রাজনৈতিক মহল বলছে, প্রতি নির্বাচনে রাজারহাট-নিউটাউন বিধানসভার কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের ভোট একটা বড় ফ্যাক্টর। ১৯৭১ সালে দেশ ভাগের যন্ত্রণায় বলি হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় অস্তানা গেড়েছিলেন ছিন্নমূল উদ্বাস্তুরা। এই মুহূর্তে নিউটাউন কেষ্টপুর-বাগজোলা খালপাড় সংলগ্ন বিধাননগর পুরসভা অধীনস্থ ২০, ২১, ১৪, ১ নম্বর ওয়ার্ড-সহ বিস্তীর্ণ জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা মতুয়া গড় হিসেবে পরিচিত। গত জানুয়ারি মাসে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯১৮। প্রায় ৪০ হাজার মতুয়া ভোটার। বর্তমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি নবীন বিশ্বাস। এক তপ্ত দুপুরে জ্যোতিনগরের বাড়ির অফিসে বসে নবীনবাবুর আক্ষেপ, “বিজেপির খপ্পরে মতুয়াদের জীবন এখন বিপর্যস্ত। কমিশনের এসআইআর-এর ফাঁদে সুধাংশু সরকার, গণেশ মণ্ডল-সহ প্রায় ১৪ হাজার মতুয়ার নাম বাতিলের খাতায় ধরা হয়েছে। তাই ভোটের লাইনে মতুয়ারা প্রতিশোধ নিতে প্রস্তুত।”

অথচ নিউটাউনের মতুয়া সম্প্রদায়ের ভোটাদের ট্র্যাডিশন হচ্ছে, বিজেপির দিকে ঝুঁকে থাকা। তবে এসআইআর গুঁতোয় সেই চিত্রটার বিরাট বদল এসেছে বলে রাজনৈতিক মহলের দাবি। রাজারহাট নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার আশ্বাস, আমরা জিতে এলে মতুয়ারা অনেকেই নাগরিকত্ব ফিরে পাবেন। তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়ের জবাব, বিভাজনের রাজনীতি করে বিজেপি।

You might also like!