Country

1 hour ago

Kedarnath temple opens April 22: খুলে গেল কেদারনাথ মন্দির, নন্দীর কাছে বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রী ধামির

Kedarnath Temple Opens for Devotees
Kedarnath Temple Opens for Devotees

 

রুদ্রপ্রয়াগ, ২২ এপ্রিল : গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের পর এবার পুণ্যার্থীদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। বুধবার সকালে যথোচিত আচার-অনুষ্ঠান, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কেদারনাথ মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি নন্দীর কাছেও বিশেষ প্রার্থনা করেন।

কেদারনাথ মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছিল অপরূপ সৌন্দর্য্যে। ফুল দিয়ে মন্দিরের পাশাপাশি মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়। মন্দিরের প্রবেশ দ্বার উন্মুক্ত হওয়ায় সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যল এদিনই পূজার্চনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, "দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্র ভূমিতে, আচার-অনুষ্ঠানের সঙ্গে শ্রী কেদারনাথ ধামের দ্বার উন্মুক্ত হয়েছে। কেদারনাথ ধাম এবং চারধামের এই যাত্রা আমাদের বিশ্বাস, ঐক্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের এক দিব্য উদযাপন। এই যাত্রার মাধ্যমে আমরা ভারতের শাশ্বত সংস্কৃতিরও ঝলক পাই।"

You might also like!