Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Saudi Pro League: ৪০ পেরিয়েও ক্ষুরধার রোনাল্ডো, গড়লেন অনন্য এক কীর্তি

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ৮ মার্চ  : বয়স ৪০ পেরিয়েও এখনও পারফরম্যান্সে যেন চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবারের বিপক্ষে গোল করে তিনি গড়লেন এক অনন্য কীর্তি। শুক্রবার আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসর। আর এই ম্যাচে আল নাসরের হয়ে একটি গোল করেছেন রোনাল্ডো।আর এই গোলটি তাঁর পেশাদার কেরিয়ারে ৯২৬-তম গোল। সব মিলিয়ে চলতি মরসুমে আল নাসরের হয়ে ৩১ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি ৪ অ্যাসিস্ট ও রয়েছে তাঁর।

কিন্তু সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকা রোনাল্ডো ছন্দে থাকলেও লিগে ভালো সময় যাচ্ছে না আল নাসরের। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। সুতরাং এই মরসুমেও শিরোপার আশা রোনাল্ডোদের নেই বললেই চলে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…