Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

CREAMY VEG SANDWICH: চটজলদি সুস্বাদু রেসিপি ক্রিমি ভেজিটেবল স্যান্ডউইচ

CREAMY VEG SANDWICH
CREAMY VEG SANDWICH

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সকালে স্কুলে যাওয়ার আগে শিশুদের একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রেকফাস্ট প্রয়োজন ৷ যাতে তারা সারাদিন সক্রিয় এবং উদ্যমী থাকে । এমন পরিস্থিতিতে, আজকাল বাচ্চারা স্যান্ডউইচ খুব পছন্দ করে । এগুলিও তৈরি করা সহজ এবং স্বাস্থ্যকরও । ক্রিমি ভেজ স্যান্ডউইচ বাচ্চাদের সবচেয়ে প্রিয় স্যান্ডউইচ । এটি তৈরি করা খুব সহজ এবং এটি খুব সুস্বাদুও । এই স্যান্ডউইচ খুব চটজলদি বানানোও যায় ৷ জেনে নিন, এটি বানানের সহজ পদ্ধতি ৷

উপকরণ:

২ স্লাইস বাদামি পাউরুটি

পরিমাণমতো পুদিনা পাতা

একটি ছোট টমেটো

একটি ছোট আধাসেদ্ধ আলু

১/৪ চা চামচ চাট মসলা

১/৪ কাপ পানি

২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি

দুটো কাঁচা মরিচ

একটি ছোট শসা

একটি ছোট পেঁয়াজ

২ টেবিল চামচ মাখন

পরিমাণমতো শেডার চিজ (না হলেও চলবে)

যেভাবে বানাবেন

টমেটো ও শসাকে গোল গোল করে কেটে ফেলুন। ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ ও লবণ ব্লেন্ড করে চাটনি তৈরি করে ফেলুন। তবে পানি দেবেন সাবধানে। পেস্টটা যেন ঘন হয়।

পাউরুটিকে ট্রিম করে তাতে মাখন মেখে নিন। এরপর একটি টুকরোর ওপর মেখে দিন সবুজ চাটনি। এরপর একে একে শসা, টমেটো ও পেঁয়াজের টুকরো বসিয়ে দিন। আধাসেদ্ধ আলুটিকে গোল করে কেটে বসিয়ে দিন। সবশেষে লবণ ও চাট মসলা ছিটিয়ে দিন। চিজ দিতে চাইলে গ্রেট করে ছড়িয়ে দিন।

পাউরুটির বাকি স্লাইসটা বসিয়ে গ্রিল স্যান্ডউইচ মেকারে ২-৩ মিনিট গ্রিল করুন। খাওয়ার আগে চার টুকরো কেটে নিতে পারেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…