Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Naomi Girma: মেয়েদের ফুটবলের দলবদলের বিশ্বরেকর্ড গড়ে চেলসিতে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের গিরমা

Naomi Girma
Naomi Girma

 

লন্ডন, ২৭ জানুয়ারি : মহিলাদের ফুটবলের দলবদলে এতদিন যেটা ছিলনা, সেটা হল। মেয়েদের দলবদলে মিলিয়ন ডলারের ঘর ছোঁয়ারও ঘটনা ঘটালেন যুক্তরাষ্ট্রের নাওমি গিরমা। তিনি মেয়েদের ফুটবলের দলবদলের বিশ্বরেকর্ড গড়ে চেলসিতে যোগ দিলেন। রবিবার গিরমাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।

তবে চেলসি গিরমাকে দলে নেওয়ার জন্য দলবদলের ফি'র পরিমাণ উল্লেখ করেনি। তবে দ্য অ্যাথলেটিক এবং এক ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, মেয়েদের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসি ৯ লাখ পাউন্ড বা ১.১ মিলিয়ন ডলারে (প্রায় ১৩ কোটি ৩৯ লাখ টাকা) গিরমাকে দলে টেনেছে। যা মেয়েদের ফুটবলে দল বদলের অতীত রেকর্ডকে পেছনে ফেলেছে।গত বছর বে এফসি জাম্বিয়ার স্ট্রাইকার র‍্যাচেল কুন্দানাঞ্জিকে মাদ্রিদ সিএফএফ থেকে ৭ লাখ ৮৮ হাজার ডলারে দলে নিয়েছিল। আর এটাই এতদিন ছিল মেয়েদের দলবদল ফি'র বিশ্বরেকর্ড।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…