Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Neymar: পারস্পরিক চুক্তিতে সৌদি ক্লাব আল-হিলাল ছাড়লেন নেইমার

Neymar
Neymar

 

রিয়াদ, ২৮ জানুয়ারি  : ব্রাজিলিয়ান তারকা নেইমার সোমবার তাঁর ক্লাব আল হিলাল ছাড়লেন। সৌদি আরবের ক্লাব আল হিলালে ১৮ মাসের ইনজুরিতে জর্জরিত থাকার পর দুই পক্ষ পারস্পরিক বোঝাপড়ার পর এই সিদ্ধান্তে এলেন। জানিয়েছেন আল-হিলাল কর্তৃপক্ষ।

সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করা ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, "নেইমার আল-হিলালের সঙ্গে তাঁর কেরিয়ার জুড়ে যা দিয়েছেন তাঁর জন্য ক্লাবটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং খেলোয়াড়কে তাঁর কেরিয়ারে সাফল্য কামনা করে।" বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইন ফরোয়ার্ড ২০২৩ সালের আগস্টে আল হিলালে যোগ দেওয়ার পর থেকে বছরে প্রায় ১০৪ মিলিয়ন ডলার পেয়েছেন, খেলেছেন মাত্র ৭টি ম্যাচ।

রিয়াদে আসার দুই মাস পর ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিলের হয়ে খেলার সময় তাঁর বাম হাঁটুতে একটি ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে যায়, যা তাঁকে এক বছরের বেশি মাঠের বাইরে রাখে। এরপর অক্টোবর এবং নভেম্বরে আল হিলালের হয়ে দুটি ম্যাচে সংক্ষিপ্ত উপস্থিতির পর আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি এবং তারপর থেকে আর খেলেননি নেইমার। এখন বিশ্বকাপকে টার্গেট করছেন নেইমার।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…