Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hobart Hurricanes: প্রথমবার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স

Hobart Hurricanes celebrate the winning moment
Hobart Hurricanes celebrate the winning moment

 

ওভাল, ২৮ জানুয়ারি : প্রথমবার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হল হোবার্ট হারিকেন্স। ফাইনালে ২০ ওভারে ১৮৩ রানের লক্ষ্য হোবার্ট হারিকেন্সকে দিয়েছিল সিডনি থান্ডার। কিন্তু রান তাড়ায় দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালের নায়ক হলেন মিচেল ওয়েন। ২৩ বছর বয়সী ওয়েন সেঞ্চুরি করলেন মাত্র ৩৯ বলে, বিগ ব্যাশের ইতিহাসে যা যৌথভাবে দ্রুততম। ২০১৪ সালে পার্থ স্কর্চার্সের হয়ে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে সমান বলে ৩ অঙ্ক ছুঁয়েছিলেন ক্রেইগ সিমন্স।

হোবার্টের ঘরের মাঠ বেলেরিভ ওভালে সোমবার ফাইনালে ৭ উইকেটে জিতল ন্যাথান এলিসের দল। ১৮৩ রানের লক্ষ্য তাঁরা ছুঁয়েছে ১৪.১ ওভারেই। ফাইনালে ওয়েন বিধ্বংসী সেঞ্চুরি করে হলেন ম্যান অব দ্যা ম্যাচ আর ১১ ম্যাচে ২০৩.৬০ স্ট্রাইক রেটে ৪৫২ রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…