Breaking News
 
Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর

 

Entertainment

1 year ago

Monali Thakur: "মিথ্যে কথা!" মোনালি ঠাকুরের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শোরগোল অনুরাগী মহলে!

Monali Thakur (Symbolic picture)
Monali Thakur (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিনহাটা উৎসবে পারফর্ম করতে এসে অসুস্থ হয়ে পড়েন মোনালি ঠাকুর। এদিন অর্থাৎ মঙ্গলবার,২১শে জানুয়ারি কনসার্ট চলাকালীন হঠাৎই  শ্বাসকষ্ট বোধ করতে শুরু করেন তিনি। শারীরিক অবস্থা জটিল হলেই মঞ্চ ছাড়েন তিনি। পরবর্তীতে দ্রুত তাঁকে কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তৎক্ষণাৎ এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ঘটনার দিন দুয়েক যেতে না যেতেই মোনালির কণ্ঠে অন্য সুর।তাঁর দাবি, তাঁকে নিয়ে সব ভুয়ো খবর রটানো হয়েছে। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে স্পষ্ট জানিয়ে  দিয়েছেন, তিনি নাকি হাসপাতালে ভর্তিই ছিলেন না। 

 কয়েকদিন যাবৎ ভাইরাল জ্বরে ভুগছিলেন গায়িকা। সময়ের অভাবে সেটির সঠিক চিকিৎসা হয়নি। সেই দিনই ফ্লাইটে করে কোচবিহার যাওয়ার কারণে হঠাত্‍ই মাইগ্রেন ও সাইনাসের ব্যথা শুরু হয়।  তাই শো পুরোটা শেষ করতে পারেননি। সঙ্গে সঙ্গেই ছোটেন চিকিত্‍সকের কাছে। সেদিনই মুম্বই ফিরে গিয়েছেন গায়িকা। চিকিত্‍সা চলছে। কয়েকটা দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

গায়িকা তাঁর ইনস্টাগ্রামে পোস্টে লেখেন,  “আপনারা হয়তো ভাল আছেন। আসলে আমার শরীরের ব্যাপারে যাচাই না করে কিছু তথ্য ছড়ানো হচ্ছে। সবাইকে জানাতে চাই, আমি শ্বাসজনিত কোনও সমস্যায় ভুগছি না। কোনও হাসপাতালে আমাকে ভর্তিও হতে হয়নি। এটা মিথ্যে কথা!”  তিনি এই প্রসঙ্গে আরও বলেন যে,  “বিষয়টাকে এত বড় তৈরি করার কোনও দরকার নেই। জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। সবাই ভাল থাকুন।”

You might also like!