Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: জলের ফোঁটাতেই ঢাকের শব্দ! জানেন কোন পুজো প্যান্ডেলে এই আশ্চর্য দৃশ্য?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কৈলাশ থেকে মা উমা ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে এসেছেন, খুশিতে মেতে উঠেছেন সাধারণ মানুষ। আর কলকাতার বুকে দুর্গাপুজো মানেই বারোয়ারি মণ্ডপে থিমের খেলা।

এবারে সল্টলেকের একে ব্লকের থিম 'বারিবিন্দু।' থিমের ছোঁয়ার সঙ্গে পরিবেশ ভাবনার প্রতিফলন সবমিলিয়ে সবার মধ্যে নজর কাড়ছে এই মণ্ডপটি। জলের ফোঁটার শব্দ দিয়ে তৈরি করা হয়েছে ঢাকের শব্দ।

এই অভিনব ভাবনার বাস্তবায়ন হয়েছে শিল্পী ভবতোষ সুতারের হাতে। বিভিন্ন আকারের ও ধরনের পাত্র বসানো রয়েছে‌। চৌকো ক্ষেত্রের নিচে জালের মতো বিছানো রয়েছে শব্দ ধরে রাখার প্রযুক্তি। উপর থেকে একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে জলের ফোঁটা এনে ফেলা হচ্ছে।

আর তাতেই তৈরি হচ্ছে ঢাকের মতো শব্দ। বৃষ্টির জলকে এক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। জল সংরক্ষণের বিষয়ে বার্তা দিতেই একে ব্লকের এই ভাবনা। 

You might also like!