Breaking News
 
Firecracker | উৎসবের আনন্দে লাগাম নয়, নিরাপত্তায় জোর! ফানুস ও বাজি নিয়ে কড়া বার্তা প্রশাসনের CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে

 

Jagaddhatri puja 2025: কোথাও ঐতিহ্য, কোথাও আধুনিকতার ছোঁয়া — এক ক্লিকেই জেনে নিন জগদ্ধাত্রী পুজোর থিমের বিষয় ভাবনা!

Chandannagar Jagadhatri Puja 2025
Chandannagar Jagadhatri Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জগদ্ধাত্রী পুজোয় উৎসবের রঙে রঙিন চন্দননগর। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ছে শহরজুড়ে। রেল, সড়ক ও নদীপথে রাজ্যের নানা প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। নিরাপত্তার জন্য হুগলির এই ঐতিহ্যবাহী শহরটি সিসিটিভির নজরদারিতে আচ্ছাদিত।

পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি জানিয়েছেন, আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন কমিশনারেটের আধিকারিকরা। শহরের রাস্তায় মোতায়েন রয়েছেন সাদা পোশাকের পুলিশ সদস্যরা। পাশাপাশি, মহিলা পুলিশ কর্মীরাও রাস্তায় টহল দিচ্ছেন। উইনার্স টিম ও পিঙ্ক মোবাইল টিমের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছেন। কোথাও থিমের আড়ম্বর, তো কোথাও সাবেকিয়ানার ছোঁয়ায় সেজে উঠেছে মণ্ডপগুলো। চতুর্থী রাত থেকেই শুরু হয়েছে নির্ঘুম প্যান্ডেল হপিংয়ের উৎসব।

* প্রথার টানে, প্রতি বছরের মতো এ বছরও তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির রানী মাকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

* চন্দননগরের বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের থিম চোখ থাকতে কানা। তাদের মণ্ডপ জুড়ে কুসংস্কার বিরোধী বার্তা।

* বোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের ভাবনা রাজদুয়ারে হৈমন্তিকা। প্রতি বছরের মতো এবার বহু দর্শনার্থী ইতিমধ্যে মণ্ডপ চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন।

* বনকাপাশির শোলার সাজে সেজেছে মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ। তাদের এবারের থিম ডাকের ইতিকথা।

* লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির এবারের থিম বিবর্তন। মোবাইলের যুগে ধীরে ধীরে সংবাদপত্র পড়ার অভ্যাস হারাচ্ছেন সাধারণ মানুষ সেটিই থিম ভাবনায় ফুটিয়ে তুলেছেন পুজো কমিটির সদস্যরা।

* হরিদ্রডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। থিমের সঙ্গে মানানসই প্রতিমা। ডাকের সাজে সেজেছে প্রতিমা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…