Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

4 months ago

Bengal Weather Forecast: দোলের আগেই গরমের দাপট, কলকাতায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

Heat wave in Kolkata
Heat wave in Kolkata

 

কলকাতা, ২ মার্চ: পূর্বাভাস মতোই মার্চের শুরু থেকেই বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। সোমবার সকালে কলকাতায় একধাক্কায় অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মার্চের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ।


কিছু দিন আগে পর্যন্ত যে স্বস্তি ছিল তা উধাও হয়ে যাচ্ছে। বেলা বাড়তেই বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী তিন দিন এই ঊর্ধ্বগতি বজায় থাকবে, তারপর তাপমাত্রা স্থিতিশীল হবে। মার্চের শুরুতেই গরমের আগমনী বার্তা স্পষ্ট রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়াই থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

You might also like!