Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sonakshi-Zaheer: জাহিরের জন্মদিনে বিশেষ পোস্ট সোনাক্ষীর!

Sonakshi & Zaheer (File Picture)
Sonakshi & Zaheer (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ সময় ধরেই সোনাক্ষী সিনহার প্রেম জীবন নিয়ে আলোচনায় নেট নাগরিকেরা। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে রয়েছেন শত্রুঘ্ন কন্যা, এমনটাই রটনা বি-টাউনে।  

রবিবার, জাহিরের জন্মদিনে এই চর্চার আগুনে আরও খানিকটা ঘি ঢালেন সোনাক্ষী। জাহিরের জন্য রইল তাঁর আদরমাখা শুভেচ্ছা। 

জাহিরের জন্মদিনে তাঁর সঙ্গে অজস্র ক্যানডিড মুহূর্তের ছবির কোলাজ রিল ভিডিয়োর আকারে পোস্ট করেন সোনাক্ষী। ব্যাকগ্রাউন্ডে বাজছে- ‘তেরা হ্যাপি বার্থডে…’ গান। ভিডিয়োর ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘আমার একান্ত আপন ব্যক্তিগত সাইকো জাহির ইকবালকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। জাহির যে তাঁর একান্ত আপন সেটা ফের মনে করিয়ে দিলেন সোনাক্ষী।

সোনাক্ষীর পোস্টের জবাবে কমেন্ট বক্সে একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি যোগ করেন সোনাক্ষী। চলতি বছর সোনাক্ষীর জন্মদিনে প্রকাশ্যেই ভালোবাসার কথা জানিয়েছিলেন জাহির। সময়ের সঙ্গে সঙ্গে নতুন রং লাগছে এই প্রেম কাহিনিতে। 

You might also like!