Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Shah Rukh Khan: এবার বিশাল ভরদ্বাজের সিরিজে কিং খান

Shah Rukh Khan & Vishal Bharaddwaj (File Picture)
Shah Rukh Khan & Vishal Bharaddwaj (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে বলিউডে শাহরুখ খানের বাজার বিশাল। যেখানেই তিনি হাত দিচ্ছেন, সেখানেই সোনা ফালছে। এবার জানা গেল শাহরুখ নাকি বিশাল ভরদ্বাজের  সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন। পরিচালক অবশ্য বড়সড় ইঙ্গিত দিয়েছেন। কিং খান যেন ঠিক বলিউডের ‘পরশপাথর’। প্রত্যাবর্তনেই যশরাজ ফিল্মসের ধুঁকতে থাকা ব্যবসার হাল ফিরিয়েছেন। তার আট মাস বাদে গোটা দেশ কাঁপাচ্ছেন জওয়ান দিয়ে। সেই সঙ্গে বলিউডের ব্যবসার গ্রাফও উর্ধ্বমুখী করে দেখালেন। নতুন প্রজন্মের তারকারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বাদশাকে দেখেই। 

ফিল্ম জগতের নতুন প্রতীক এখন কিং খান। এদিকে রাজকুমার হিরানির সঙ্গে ‘ডাঙ্কি’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। এবার জনপ্রিয় পরিচালক বিশাল ভরদ্বাজের ‘ব্রহ্মাস্ত্র’ও সেই শাহরুখই। তাঁর ‘খুফিয়া’ সিরিজে কিং খানকে দেখা যাবে ক্যামিওর চরিত্রে। বিশাল ভরদ্বাজ এপ্রসঙ্গে জানান, “অনেকদিন ধরেই ইচ্ছে শাহরুখের সঙ্গে কাজ করার। কথা হয়েছে অনেকবার। কিন্তু হয়ে আর ওঠেনি শেষপর্যন্ত। একবার তো শাহরুখ আর আমি একটা সিনেমার ঘোষণাও করে ফেললাম, শুটিং শিডিউল সব ঠিকঠাক । কিন্তু কাজটা আর হল না। তবে এবার শাহরুখ নিজেই বলছেন, সময়ে এসে গেছে একসঙ্গে কাজ করার। ক্যামিও তো হয়েই গেছে। এবার পুরো সিনেমাও করে নেব একসঙ্গে।” বিশাল ও শাহরুখ এই নতুন সিরিজ নিয়ে খুবই আশাবাদী।

You might also like!