Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Nikhita Gandhi: অনুষ্ঠানে থমকে গেল ৪ পড়ুয়ার জীবন! অনুষ্ঠানে শোকস্তব্ধ নিকিতা!

Nikita Gandhi (File Picture)
Nikita Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেরলে বসেছিল জমজমাট গানের আসর। সেখানকার মূল আকর্ষণ ছিল নিকিতা গান্ধির গান। কেরলের সিইউএসএটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল রঙিন অনুষ্ঠান। গান শুনতে জমেছিল ভিড়। আর এর মাঝেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মিউজিক কনসার্টে হঠাৎ নামল বৃষ্টি। যার জেরে তাড়াহুড়োয় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চার পড়ুয়ার। আহত কমপক্ষে ৬৪ জন, যার মধ্যে দু-জনের অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনায় শোকে ভেঙে পড়েছেন নিকিতা। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলি নায়িকা জানান, তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। ইনস্টাগ্রামে নিকিতা প্রয়াত ছাত্রছাত্রীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এটিকে ‘দুর্ভাগ্যজনক’ ঘটনা বলে উল্লেখ করেন। তিনি লিখেছেন, ‘আজ বিকেলে কোচিতে যা হল, তাতে আমি বিধ্বস্ত ও শোকস্তব্ধ। আমি পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছনোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার দুঃখ বর্ণনা করার মতো শব্দ নেই। মৃত পড়ুয়াদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’

You might also like!