Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Telegu actor Krishnam Raju passes away : প্রবীণ দক্ষিণী অভিনেতা কৃষ্ণম রাজুর জীবনাবসান বয়স হয়েছিল ৮২ বছর

telegu actor krishnam Raju passes away
telegu actor krishnam Raju passes away

 

হায়দরাবাদ, ১১ সেপ্টেম্বর : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন প্রবীণ তেলেগু অভিনেতা ও রাজনীতিবিদ কৃষ্ণম রাজু। রবিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গৌরবময় ও উজ্জ্বল চলচ্চিত্র ও রাজনৈতিক ক্যারিয়ার ছিল কৃষ্ণম রাজুর। প্রবীণ অভিনেতা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন এবং হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ডায়াবেটিস মেলিটাস, করোনারি হার্ট ডিজিজ, ক্রনিক হার্ট রিদম ডিসঅর্ডার-সহ পোস্ট কার্ডিয়াক স্টেন্টিং এবং হৃদরোগজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বছর পেরিফেরাল ভাস্কুলার রোগের জন্য তার পায়ের অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর দীর্ঘস্থায়ী কিডনি রোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ- সিওপিডি এবং নেবুলাইজড ইনহেলারে দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস ছিল।

বেশ কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন প্রবীণ এই অভিনেতা। চিকিৎসকদের যথাসাধ্য প্রচেষ্টা সত্ত্বেও রবিবার ভোররাত ৩.১৬ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।


You might also like!