Breaking News
 
Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর

 

Entertainment

1 year ago

Vikram Singh: "ত্বমেব সর্বম"-এর জন্য কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পার্শ্বচরিত্রের জন্য পুরস্কার পেলেন অভিনেতা বিক্রম সিং

Vikram singh received award
Vikram singh received award

 

কলকাতা, ২৮ জানুয়ারি  : অভিনেতা বিক্রম সিং-এর মুকুটে যুক্ত হলো নতুন পালক। কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পার্শ্বচরিত্রের জন্য পুরস্কার পেলেন বিক্রম। শর্ট ফিল্ম "ত্বমেব সর্বম"-এর জন্য ২৬ জানুয়ারি এই পুরস্কার এলো অভিনেতা বিক্রম-এর ঝুলিতে। উল্লেখ্য, বিক্রম সিং রানিগঞ্জের বাসিন্দা এবং একজন সুপরিচিত হিন্দি গল্পকার ও ঔপন্যাসিক। সাহিত্যচর্চার পাশাপাশি এই ছবিতে তিনি অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ রেখেছেন।

জানা গেছে, দেশ-বিদেশের আটজন জুরি মেম্বার এই পুরস্কারের জন্য মনোনীত করেন অভিনেতা বিক্রম সিং-কে। ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক মারিয়া, বাংলা চলচ্চিত্রর সঙ্গীত পরিচালক রাজদীপ গাঙ্গুলি এবং এই চলচ্চিত্র উৎসবের কর্ণধার সৌরভ চক্রবর্তী এই পুরস্কার তুলে দেন অভিনেতা বিক্রম সিং-এর হাতে। বিক্রম জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি উল্লসিত। তাঁর অভিনয়ের জন্য দ্বিতীয়বার তিনি পুরস্কার পেলেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, "ত্বমেব সর্বম" মনোজ তিওয়ারির পরিচালিত একটি ৩২ মিনিটের শর্ট ফিল্ম। এই ছবিটি মধ্যপ্রদেশের প্রশাসনিক আধিকারিক জীবন এস. রজক এবং তাঁর বাবা মূলচাঁদ রজকের জীবনসংগ্রামের গল্প। ছবির চিত্রনাট্যও জীবন এস. রজক নিজেই লিখেছেন। এই ছবিতে মূলচাঁদ রজকের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, আর তাঁর ছেলে জীবন এস. রজকের চরিত্রে অভিনয় করেছেন বিক্রম সিং। ছবিতে একজন বাবার জীবনসংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে, যিনি তাঁর ছেলেকে প্রশাসনিক আধিকারিক করার জন্য নিজের সবকিছু বাজি রাখেন। ছেলেও আপ্রাণ চেষ্টা করে বাবার স্বপ্নপূরণের। সেজন্য তাঁকেও বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। এই চলচ্চিত্রটি বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস বলে দর্শকরা জানান।


You might also like!