Technology

1 hour ago

Tech Tips: কারেন্ট নেই, মোবাইলেও চার্জ শেষ? রইল বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জের কয়েকটি উপায়

Charge Phone Without Electricity
Charge Phone Without Electricity

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মোবাইলে চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। একদিকে ফোনের ব্যাটারি প্রায় শেষ, অন্যদিকে বাড়িতে নেই বিদ্যুৎ—বিশেষ করে জরুরি প্রয়োজনে ফোন সচল রাখা তখন কঠিন হয়ে ওঠে। তবে বিদ্যুৎ না থাকলেও কয়েকটি বিকল্প পদ্ধতির সাহায্যে মোবাইলে কিছুটা চার্জ দেওয়া সম্ভব।

* বিদ্যুৎ না থাকলে মোবাইলে চার্জ দেওয়ার সবচেয়ে সহজ উপায় একটি হল পাওয়ার ব্যাঙ্ক। আগে থেকে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে রাখলে ফোনে খুব সহজেই চার্জ দেওয়া যায়।

* ল্যাপটপে ব্যাটারি চার্জ থাকলে তার USB পোর্টের মাধ্যমে মোবাইল চার্জ করা যায়। USB কেবল দিয়ে ফোনটি ল্যাপটপের সঙ্গে সংযোগ করতে হবে। তবে এই পদ্ধতিতে চার্জ হতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে। ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে গেলে এই উপায়ও আর কাজে আসবে না।

* গাড়িতে থাকা USB পোর্ট বা ১২ ভোল্টের কার চার্জার ব্যবহার করেও মোবাইল চার্জ করা সম্ভব। গাড়ি চালু রেখে চার্জ করলে সাধারণত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। তবে গাড়ির ব্যাটারি যাতে অপ্রয়োজনে ক্ষয় না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

* যাঁদের কাছে সোলার চার্জার বা সৌরশক্তিচালিত পাওয়ার ব্যাঙ্ক রয়েছে। তাঁরা সূর্যের আলো ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারেন। বিদ্যুৎবিহীন এলাকায় বা দীর্ঘ সময়ের পাওয়ার কাটের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে। তবে চার্জ হতে সময় লাগতে পারে এবং পর্যাপ্ত সূর্যালোকের প্রয়োজন হয়।

∆ চার্জ দেওয়ার সময় সতর্কতা— মোবাইল চার্জ করার ক্ষেত্রে নিম্নমানের বা ক্ষতিগ্রস্ত কেবল ও চার্জার ব্যবহার করা উচিত নয়। ফোনের উপযোগি চার্জার ব্যবহার করতে হবে। পাশাপাশি ব্যাটারি অতিরিক্ত গরম হলে চার্জ দেওয়া বন্ধ করে নিরাপদ জায়গায় রাখা জরুরি।


You might also like!